এম.আবুহেনা সাগর, ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে সংবাদকর্মীসহ এলাকার নিরীহ ডজনাধিক ব্যক্তির বিরুদ্ধে হয়রানী মামলা করায় দুঃখ প্রকাশ করেন স্থানীয়রা। প্রশাসন সঠিক তদন্ত পূর্বক প্রতিবেদন না দিলে, পরবর্তীতে সংঘাত সৃষ্টির আশংকা ও প্রকাশ করেন সচেতন মহল। নিরপেক্ষ তদন্তের দাবী জানান এলাকাবাসী।
সূত্র মতে, ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা এলাকার মৃত ইসমাইলের পুত্র মোঃ ইব্রাহীম কয়েকজন কাঠুরিয়া কাঠ সংগ্রহ করে আসার পথে তাদেরকে মাতলামি অবস্থায় গালিগালাজ সহ হামলার চেষ্টা চালায়, তারা বিষয়টি এমইউপি মিজানুর রহমান মহসিনকে অবগত করলে সে তাৎক্ষণিক স্থানীয় কয়েকজন যুবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ইব্রাহীমকে আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে। ওইদিন একটি মহল ভাল পথে ফিরে আসার অঙ্গীকারনামা দিলে ইব্রাহীম তাতে ছাড়া পায়। খবর পেয়ে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রতিনিধি মিছবাহ উদ্দিন রিপোর্ট করার জন্য ঘটনাস্থলে গেলে ঐ তুচ্ছ ঘটনাকে ঘিরে জনপ্রতিনিধি মহসিন, সংবাদকমী মিছবাহ উদ্দিন ও কাঠুরিয়াসহ ডজনাধিক জনকে আসামী করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করে (যার নং ৯২০)। মামলার বিষয়টি জানাজানি হলে এলাকা লোকজনের মাঝে অজানা ক্ষোভ বিরাজ করছে ।
তাদের দাবী, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে ঘটনার মূল রহস্য বেরিয়ে আসবে। এমনকি হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করার প্রতিও আহবান জানান।
এদিকে দিনমজুরদের ঐ মামলায় আসামী করায় তাদের পরিবারে নেমে এসেছে চরম দুর্দিন। গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছে তারা। তাদের পরিবার পরিজন অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে।
অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিকে আসামী করায় দৈনন্দিন বিচার কার্যক্রম ও পরিষদের কর্মকান্ড চালাতে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এ বিষয়ে মামলার বাদী ইব্রাহীমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া সম্ভব হয়নি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দেবাশীষ সরকারের মতে, মামলাটি নিরপেক্ষভাবে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন পাঠানো হবে বলে জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে সংবাদকর্মীসহ ডজনাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলার নিরপেক্ষ তদন্তের দাবী
Rating: 5
Reviewed By: Unknown