• Latest News

    বহাল তবিয়াতে সেই ঘুষখোর এসআই তাপস!


    কক্সবার্তা ডেস্ক:
    বহাল তবিয়াতেই রয়েছে ঘুষের অভিযোগে সেই অভিযুক্ত ঘুষখোর এসআই তাপস হতাশায় পরেছে অভিযোগকারী বলে অভিযোগ উঠেছে। পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ ছাপা হলে এস আই তাপস বিভিন্ন মহলে দৌড়ঝাপ করে। অভিযোগকারী বলেন, অভিযোগ ও ডকুমেন্ট দেখানোর পরে এসএস তাপসের বিরুদ্ধেকোন ব্যাবস্থা নেয়নি পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ।
    উল্লেখ্য, নলছিটি থানার এসআই তাপস চন্দ্র গুহর বিরুদ্ধে ঘুস গ্রহণ এবং দাবীকৃত টাকা না পেয়ে হয়রানী করায় পুলিশ সুপারেরর কাছে অভিযোগে করেছেন এক ভুক্তভোগী। নলছিটি উপজেলার কূলকাঠি গ্রামের প্রয়াত মোহন মল্লিকের ছেলে মো. নূর হোসেন মল্লিক এ অভিযোগ করেছেন।
    পুলিশ সুপারের কাছে দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, সম্প্রতি নূর হোসেন মল্লিকের চাচাতো ভাই মো. শাহজাহান মল্লিক তাদের জমির ৮ শতাংশ দাবী করে একটি জাল দলিল করে। সে ঘটনা নিয়ে আদালতে মামলা হলে নলছিটি থানার এসআই তাপস গুহ তদন্তে যান। তদন্তে জাল দলিলের বিষয়টি নিশ্চিত হয়ে এসআই তাপস নূর হোসেন মল্লিকদের পক্ষে রিপোর্ট দেয়ার কথা বলেন। তদন্তের নোটিশ প্রদান ও সরেজমিন পরিদর্শনের জন্য নূর হোসেন মল্লিকের ভাইয়ের স্ত্রী ফরিদা বেগমের কাছ থেকে ২ হাজার টাকা তেল খরচ নেয় এসআই তাপস। পরে থানায় দেখা করতে বললে গত ঈদুল আজহার দুই দিন আগে দেয়া হয় আরও ৫ হাজার টাকা। কিন্তু এরপরও রিপোর্ট না দিয়ে তালবাহানা করেন এসআই তাপস। এভাবে এক পর্যায় তাপস সত্য রিপোর্টির জন্য আরও ২০ হাজার টাকা দাবী করেন। এসব অভিযোগের বিষয় মোবাইল ফোনে রেকর্ড রয়েছে। অভিযোগকারীর ভাইসহ আরও বেশ কজন স্বাক্ষী রয়েছে বলে অভিযোগটিতে দাবী করা হয়েছে।
    খুলনার জুট মিলের অবসরপ্রাপ্ত বয়স্ক নূর হোসেন মল্লিক পুলিশের উর্ধতন কতৃপক্ষের মাধ্যমে এ ঘটনার তদন্ত চান। সেই সাথে ৭ হাজার টাকা ঘুস গ্রহণ ও ২০ হাজার টাকা দাবীকারী এসআই তাপসের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবী করে জাল দলিলকারী মো. শাহজাহান মল্লিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার দাবী করেছেন। তিনি আরো বলেন এস আই তাপসমোইলে কল দিয়ে ঘুষ দাবী করেছে তার প্রমান রেকাডিং করা আছে । এছাড়াও এস আই তাপস নলছিটি থানায় যোগদান করার পর থেকেই বেপরোয়া ঘুষ বানিজ্যসহ বিতর্কিত কর্মকান্ডে নলছিটিবাসী অতিষ্ট হয়ে পরেছে বলে অভিযোগে জানাগেছে।
    এ ব্যপারে ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
    ks//সংগ্রহীত ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বহাল তবিয়াতে সেই ঘুষখোর এসআই তাপস! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান