• Latest News

    চকরিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক


    চকরিয়া প্রতিনিধি:
    চকরিয়ার হারবাং থেকে ৫ম শ্রেণির এক ছাত্রীকে বেড়ানোর কথা বলে হোটেলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের ফলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হলে তাকে চকরিয়া সিটি হাসপাতালে নিয়ে আসে ধর্ষকরা। এসময় ধর্ষিতার অবস্থা খারাপ দেখে হুমায়ুন (২২) নামে এক ধর্ষককে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত ৪ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ হোটেল আল রহমতে এ ঘটনা ঘটে।
    জানা গেছে, উপজেলার উত্তর হারবাং করমুহুরী পাড়ার মৃত আহমদের ছেলে জয়নাল (৩২) ও একই এলাকার হুমায়ন বঙ্গবন্ধু সাফারি পার্কে বেড়ানোর কথা বলে পাশ্ববর্তী নয়াবাজার এলাকার ৫ম শ্রেণির ছাত্রীকে গতকাল ৪ সেপ্টেম্বর সোমবার দুপুুরে পৌরশহরের চিরিঙ্গায় নিয়ে আসে। পরে তাকে চিরিঙ্গার আল রহমত নামে একটি হোটেলে তুলে একটি কক্ষে দুইজনই ধর্ষণ করে। ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাকে ধর্ষকরা বিকাল ৩টার দিকে চকরিয়া সিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ হাসপাতালে এসে ধর্ষক হুমায়নকে গ্রেফতার করে। ধর্ষিতা ওই শিশুকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার প্রেরণ করা হয়েছে।
    চকরিয়া থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, এব্যাপারে শিশুর মা রাজুকা বেগম বাদি হয়ে মামলা দায়ের করেন। জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।
    nc//ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় স্কুল ছাত্রী ধর্ষণ, ধর্ষক আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান