কক্সবার্তা ডেস্ক:
রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধে মায়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।
সহযোগিতা করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমরা মায়ানমারের সংকট মোকাবেলায় সবরকম সহযোগিতা করবো, কিন্তু তাদের উচিত সহিংসতা বন্ধ করা।
সমাধান প্রসঙ্গে দেশটির উদ্দেশ্যে তিনি বলেন, এটা সামরিকভাবে সমাধান করা যাবে না। রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করতে হবে।
‘‘বর্ডার গার্ড-বিজিবি এবং নাসাকার (মায়ানমারের সীমান্ত রক্ষী) মধ্যে সহযোগিতা বাড়ুক এটাই আমরা চাই,’’ বলেন প্রধানমন্ত্রী।
তিনি জোর গলায় বলেন, প্রতিবেশী কোনো দেশে অস্থিতিশীলতা বা বিদ্রোহের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দেবো না। বিদ্রোহ দমনে আমাদের বিজিবিও সহযোগিতা করতে পারে।
মায়ানমারের নাগরিকদের বাংলাদেশে উদ্বাস্তু হিসেবে থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের বুঝতে হবে আমাদের সমস্যাগুলো। এতো মানুষ আসা আমাদের জন্য বড় বোঝা।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মায়ানমার সরকারের প্রতি সহিংসতা বন্ধে শেখ হাসিনার আহ্বান
Rating: 5
Reviewed By: Unknown