• Latest News

    কক্সবাজার হোটেল নূর-এ-ছখিনায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

    আবদুর রাজ্জাক, কক্সবাজার :

    কক্সবাজার শহরের এন্ডারসন রোডস্থ নুরুল হুদার মালিকানাধীন নূর-এ-ছখিনা নামক আবাসিক হোটেলে ছালেহ আহমদ(৫০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ নভেম্বর বুধবার দুপুরে নূর-এ-ছখিনা নামক আবাসিক হোটেলের নীচ তলার ১১৪ নং রুমে। ঘটনার সংবাদ পেয়ে কক্সবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মো:আসলামের নেতৃত্বে একদল পুলিশ নূর-এ-ছখিনা আবাসিক হোটেলের তালা ভেঙ্গে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। নিহত বৃদ্ধ ছালেহ আহমদ পেকুয়া উপজেলার টইটং সোনাইছড়ি রমিতা পাড়ার মৃত গোলাম কাদেরের পুত্র বলে হোটেল রেজিষ্টারে উল্লেখ রয়েছে।
    হোটেলের কর্তব্যরত ম্যানেজার হাকিম মিয়া জানান, ছালেহ আহমদ(৫০) গত ২৯ নভেম্বের মঙ্গলবার সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটের সময় নূর-এ-ছখিনা হোটেলের নীচ তলার ১১৪ নং রুম ভাড়া নেন। পরদিন ৩০ নভেম্বর বুধবার সকাল ১১ ঘটিকার সময় রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে তাৎক্ষণিক কক্সবাজার মডেল থানাকে অবহিত করলে মডেল থানার অফিসার ইনচার্জ মো:আসলামের নেতৃত্বে একদল পুলিশ রুমের তালা ভেঙ্গে খাটে শোয়া অবস্থায় লাশ পায়। লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেন। হোটেল কর্তৃপক্ষ তার মৃত্যুর সুনিদিষ্ট কোন তথ্য দিতে পারেনি।
    এব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ মো:আসলাম জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। ময়না তদন্ত রির্পোট পেলেই কিভাবে তার মৃত্যু হয়েছে বলা যাবে।
    c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার হোটেল নূর-এ-ছখিনায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান