ঈদগাঁও প্রতিনিধি :
দীর্ঘ চার বছর পর ঈদগাঁওতে ছাত্রলীগের সম্মেলনের আভাস শুরু হয়েছে। এই নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে চাঙ্গা ভাব বিরাজ করছে। তথ্যমতে, শিক্ষা- শান্তি – প্রগতি ছাত্রলীগের মূলনীতি শ্লোগানে মুখরিত ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনের বিগত চার বছর তিন মাস পর ফের ছাত্রলীগের সম্মেলন হতে যাচ্ছে। ১২ এপ্রিল এ ইউনিয়ন সম্মেলনের দিনক্ষন নির্ধারণ করা হয়েছে। গত চার বছর পূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও বর্তমানে কেন্দ্রীয় ছাত্রলীগের প্রভাবশালী সদস্য আহমদ করিম সিকদার এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকোর নেতৃত্বে এ কমিটি গঠিত হয়। তখনই উক্ত কমিটির সভাপতি নির্বাচিত হন ছাত্রনেতা ইরফানুল করিম, সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল। বর্তমানে উভয়জন উপজেলা ছাত্রলীগের গুরুত্ববহ পদে অধিষ্ঠিত হওয়ার পাশাপাশি জেলা ছাত্রলীগের কমিটিতেও স্থান পেয়েছে। এর পরপরই নতুন করে ছাত্র সংগঠন ছাত্রলীগকে বৃহত্তর ঈদগাঁওর মাটিতে শক্তিশালী রূপে গোছানোর লক্ষ্যে সম্মেলন দিয়ে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতার আলোকে জেলা সদরের গুরুত্ববহ ইউনিয়ন ঈদগাঁও ছাত্রলীগকে সু-সংঘঠিত করার মানসে আর দু’দিন পর ১২ এপ্রিল এ ইউনিয়নের সম্মেলন করার জন্য দিনক্ষণ বেঁধে দিয়েছে বর্তমান উপজেলা ছাত্রলীগ। এ সম্মেলনের খবরের পরপরই বৃহত্তর এলাকার তৃণমূল পর্যায়ের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়া ছাত্রনেতা ফের নড়েচড়ে বসতে শুরু করেছে। তৎমধ্যে সভাপতি পদে বর্তমানে ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহুল পালের নাম ছাত্রনেতাদের মুখে শোভা পাচ্ছে। অপরদিকে সাধারণ সম্পাদক পদে ফয়সাল মাহমুদ, রুবেল সহ আরও কয়েকজনের নাম শুনা যাচ্ছে মাঠে ঘাটে। সম্মেলন প্রসঙ্গে ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা আবু হেনা বিশাদের সাথে কথা হলে তিনি সম্মেলনের দিন তারিখের সত্যতা নিশ্চিতের পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্র সংগঠনকে ঢেলে সাজাতে যাচ্ছেন বলেও জানান। অন্যদিকে ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের বর্তমানে সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি দীর্ঘ বছর পর সম্মেলন হওয়ার আভাসে ছাত্রলীগের নেতাকর্মীরা পাড়া মহল্লায় উৎফুল্ল হয়ে উঠেছে। ঈদগাঁওতে প্রকৃত ছাত্রদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে আমরা বদ্ধ পরিকর।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed:
দীর্ঘ ৪ বছর পর ঈদগাঁও ছাত্রলীগের সম্মেলন আভাস
Rating: 5
Reviewed By: Unknown