• Latest News

    চকরিয়ায় মুজিবনগর দিবস পালনে জাহেদুল ইসলাম লিটু


    চকরিয়া প্রতিনিধি :
    জাতির জনকের আর্দশে শেখ হাসিনার সুদক্ষ
    নেতৃত্বে দেশ গঠনে নেতাকর্মীরা মাঠে থাকবে
    ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চকরিয়া পৌরসভার ৬নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ১৭ এপ্রিল এক আলোচনা সভা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মনিরুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় মধ্য চকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
    অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু। বক্তব্য রাখেন পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তালেব, যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, গণি মোছাদ্দেক, শুধাংশু, বিভিন্ন ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকদের মধ্যে নাগু সওদাগর, জমির উদ্দিন মেম্বার, আনোয়ার হোসেন, কাউন্সিলর জামাল উদ্দিন, ডা.রতন চৌধুরী, মোহাম্মদ ইছাক, হুমায়ুন কবির কমিশনার, ওমর হামজা, সফুর আলম প্রমুখ নেতৃবৃন্দ।
    সভায় প্রধান অতিথি জাহেদুল ইসলাম লিটু বলেন, স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধের এক অবিস্বরনীয় অগ্রযাত্রায় ১৭ এপ্রিল এক ঐতিহাসিক দিন। এইদিনকে শ্রদ্ধার সাথে স্বরণ করে জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশে দেশরত্ম শেখ হাসিনার সুদক্ষ নেতৃতে¦ স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদের রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মী মাঠ পর্যায়ে থেকে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম জনগনের কাছে তুলে ধরবে। পাশাপাশি আওয়ামীলীগের উন্নয়ন যাত্রায় সহযোগিতার হাত প্রসারিত করে দেশরত্ম শেখ হাসিনার ঘোষনা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মুজিবনগর দিবস পালনে জাহেদুল ইসলাম লিটু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান