মোঃ নিজাম উদ্দিন : পার্বত্য লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা নিন্ম মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরিক্ষায় চমৎকার ফলাফল অর্জনে এলাকা জুড়ে উল্লাসে পরিনত হয়েছে।
২৯ডিসেম্বর প্রকাশিত জেএসসি ফলাফলে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকমন্ডলী ও এলাকাবাসীর মুখে মুখে আনন্দের জোয়ার লক্ষ্য করা গেছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইড থেকে জানা যায় বিদ্যালয়টির পাশের হার ৯৬.০৮ শতাংশ। হারগাজা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন জানান 'এবার বিদ্যালয়ে ৫১জন জেএসসি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তৎমধ্যে একজন এপ্লাস সহ ৪৯জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা চালাকালীন সময়ে শারীরিক অসুস্থতার কারণে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।' এদিকে ফলাফলের প্রতি সন্তুস প্রকাশ করে অভিভাবকরা বলেন বিদ্যালয়টি ভাল ফলাফলের পেছনে অবদান প্রধান শিক্ষক। তার কঠোর তত্ত্বাবধানে প্রতিবছর বিদ্যালয়টি পাশের হার উপজেলায় একটি অবস্থান দখল করে আসছে। অভিভাবকরা আরো জানান বিদ্যালয়টিতে কিছু অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজে সরকারী দৃষ্টি আকর্ষণে শিক্ষার্থীদের পড়া-লেখার আরো সুন্দর পরিবেশ তৈরি হতো। এছাড়াও বিদ্যালয়টি এমপিওভুক্ত করে নবম-দশম শ্রেণী খোলার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা। বিদ্যালয়ের জেএসসি ফলাফলে শুভেচ্ছা জ্ঞাপন করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকের হোসাইন মজুমদার।
ছবি: ফাইল থেকে//