সোয়েব সাঈদ, রামু :
রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, অতীতের মতো এখন আর অর্থের অভাবে মানুষকে শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হতে হয় না। দেশ এখন দিনদিন উন্নয়নের দিকে যাচ্ছে। এ কারনে দেশে শিক্ষিত মানুষের হারও বাড়ছে। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপের ফলে এ অর্জন সম্ভব হচ্ছে।
শুধু শিক্ষিত হলেই হবে না, শিক্ষার সুফল যেন দেশ ও দেশের মানুষ ভোগ করতে পারে। আগামী প্রজন্ম যেন সুশিক্ষা লাভ করে। এ ব্যাপারে প্রতিটি এলাকার শিক্ষিত জনগোষ্ঠিকে ভুমিকা পালন করতে হবে। রামুর রাজারকুলে মর্ডাণ কেজি স্কুল প্রতিষ্ঠা করে এ জনপদের সংগঠন গ্র্যাজুয়েশন ফোরাম অনন্য নজির স্থাপন করেছে।
রামু উপজেলার পূর্ব রাজারকুলে গ্র্যাজুয়েশন ফোরামের উদ্যোগে নবপ্রতিষ্ঠিত মর্ডাণ কেজি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে সাংসদ কমল এসব কথা বলেন। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে সাতটায় স্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রবীন শিক্ষক আবদুল জলিল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোর্শেদুর রহমান সোহেল, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, মুক্তিযোদ্ধা রমেশ বড়ুয়া, রামু উপজেলা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা হাসান আজিজ, ইউপি সদস্য আঙ্গুরী বড়–য়া প্রমুখ।
পূর্ব রাজারকুল গ্র্যাজুয়েশন ফোরামের সদস্য পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পূর্ব রাজারকুল গ্র্যাজুয়েশন ফোরামের সদস্য ব্যাংকার আবদুর রহিম। এরআগে প্রধান অতিথি সাংসদ সাইমুম সরওয়ার কমল মডার্ণ কেজি স্কুল ভবনে ফিতা কেটে স্কুলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পূর্ব রাজারকুল গ্র্যাজুয়েশন ফোরামের সভাপতি ও মডার্ণ কেজি স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মুন্সী আবদুর রহিম, স্থানীয় সমাজসেবক হাকিম আলী, পূর্ব রাজারকুল গ্র্যাজুয়েশন ফোরামের সদস্য রতন বুড়য়া, মো. নাছির উদ্দিন, আজমল হোসেন রনি, পটল বড়–য়া, মো. জাহেদ উল্লাহ, এডভোকেট ওমর ফারুক, এহসান উল হক, অতীশ বড়–য়া বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন, পূর্ব রাজারকুল গ্র্যাজুয়েশন ফোরামের সাধারণ সম্পাদক ও রামু কলেজের প্রভাষক ফুটবলার জাহাঙ্গীর আলম, বিশ্বজিৎ বড়–য়া, নিউটন বড়–য়া, জাতীয় দলের ফুটবলার দিদারুল আলম, মডার্ণ কেজি স্কুলের সহকারি প্রধান শিক্ষক রাশেদ কামাল, সহকারি শিক্ষক শাহিনা আক্তার, রিখন বড়–য়া, জিহান আক্তার, সাথী বড়–য়া। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মৌলানা মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে গ্র্যাজুয়েশন ফোরামের সদস্যরা মঞ্চে এসে অতিথিদের সাথে পরিচয় ও কুশল বিনিময় করেন।
nc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: দেশে উন্নয়নের সাথে বাড়ছে শিক্ষার হার -সাইমুম সরওয়ার কমল
Rating: 5
Reviewed By: Unknown