• Latest News

    খুটাখালী বনাঞ্চল থেকে ২বছর বয়সী বন্যহাতির বাচ্চার গলিত মরদেহ উদ্ধার

    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি রেঞ্জের অধীন বনবিটের বনাঞ্চল থেকে দুইবছর বয়সের একটি হাতির বাচ্চার গলিত মরদেহ উদ্ধার করেছে বনকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ফুলছড়ি বনবিটের কেলিরবিল নামক এলাকা থেকে হাতির বাচ্চার মরদেহটি উদ্ধার করে।
    মরদেহটি উদ্ধারের পরপর নিকটস্থ ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের ভেটেরিনারী সার্জন মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরী করেন। এরপর বনকর্মীরা বনাঞ্চলের পাশে র্গত কুড়ে মরদেহটি পুঁেত ফেলে।
    হাতির বাচ্চা মারা যাওয়ায় ঘটনায় শনিবার চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বনবিভাগের ফুলছড়ি বনবিট কর্মকর্তা মো.হাবিবুর রহমান। অভিযোগটিতে বনকর্মকর্তা হাবিবুর রহমান দাবি করেন, গত বৃহস্পতিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের খবরের ভিত্তিতে বনবিভাগের অধীন খুটাখালী ইউনিয়নের কেলিরবিল নামক স্থান থেকে হাতির বাচ্চার মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল রির্পোট তৈরী কালে কর্তব্যরত ভেটেরিনারী র্সাজন হাতির বাচ্চাটি মারা যাওয়ার কারণ হিসেবে জন্মের পর নাভীতে ইনফেকশন জনিত কারণে রোগী সৃষ্টি ও তাঁর কারনে হাতির বাচ্চাটি মারা গেছে সনাক্ত করেছেন।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী বনাঞ্চল থেকে ২বছর বয়সী বন্যহাতির বাচ্চার গলিত মরদেহ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান