• Latest News

    পেকুয়ায় স্কুলছাত্রীকে মারধর করে উল্টো থানায় অভিযোগ


    সংবাদদাতা :
    পেকুয়ায় এক স্কুল ছাত্রীকে মারধর করে আহত করার পরও উল্টো থানায় তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
    জানা যায়, গত ৫ এপ্রিল রাত ৮ টায় বারবাকিয়া চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় তুচ্ছ ঘটনা নিয়ে ওই দিন ওই এলাকার জামাল হোসেনের স্কুল পড়ুয়া মেয়ে জলি (১৩) কে ঘর বের করে একই এলাকার নুর মোহাম্মদ মারধর করে এ সময় ওই স্কুল ছাত্রীর মা উদ্ধার করতে চাইলে তাকেও মারধর করে শরীরিরিক নির্যাতন করে। পরে স্থানীয়রা আহত স্কুল ছাত্রী জুলিকে উদ্ধার করে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার পর পরই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে নুর মোহাম্মদ তার স্ত্রী তছলিমা বেগমকেও হাসপাতালে ভর্তি করে। কিন্তু ঘটনার সময় ওই স্কুল ছাত্রীর পিতা জামাল হোসেন স’মিলে কাজ করছিল। আসল ঘটনাকে আড়াল করতে নুর মোহাম্মদ ওই স্কুল ছাত্রীর পিতা জামাল হোসেন, জামাল হোসেনের পুত্র পেকুয়া জি এম সির দশম শ্রেণীর ছাত্র জুহেল(১৫), স্কুল ছাত্রী জুলি বেগমকে বিবাদী করে থানায় উল্টো অভিযোগ দায়ের করে। পেকুয়া থানার ওসি অভিযোগ পাওয়ার পর এ এস আই নাছিরকে তদন্ত করার দায়িত্ব দেন।
    এ ব্যাপারে পেকুয়া থানার এ এস আই নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান উভয় পক্ষ নোটিশ দেওয়া হয়েছে। বিবাদী পক্ষ সময়ের আবেদন জানিয়েছেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় স্কুলছাত্রীকে মারধর করে উল্টো থানায় অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান