• Latest News

    চকরিয়ায় মহাসড়কে পন্যবাহি ট্রাক ও পিকআপের সংঘর্ষ, গাড়ি উল্টে পুকুরে

    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা খাদ্য গুদামের অদুরে পন্যবাহি ট্রাক ও পিকআপ ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় চালক নিয়ন্ত্রন হারালে পিকআপ গাড়িটি উল্টে পাশের পুকুরে পড়ে যায়। এতে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। গতকাল শনিবার দুপুর আনুমানিক একটার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। এতে পিকআপ গাড়িটির চালক আহত হয়েছে। তাকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি মো.আবুল হাশেম বলেন, পন্যবাহি একটি ট্রাক চট্টগ্রাম থেকে কক্সবাজার ও বিপরীত থেকে আসা অপর একটি পন্যবাহি পিকআপ গাড়ির মধ্যে মুখোমুখি সংর্ঘষ ঘটে। এসময় চালক নিয়ন্ত্রন হারালে পিকআপ গাড়িটি উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। তিনি বলেন, ঘটনার সময় পিকআপ চালক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে গাড়িটি দুটি জব্দ করা হয়েছে।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মহাসড়কে পন্যবাহি ট্রাক ও পিকআপের সংঘর্ষ, গাড়ি উল্টে পুকুরে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান