• Latest News

    ঈদগাঁওর শাহজাহানের মাদক ব্যবসা ত্যাগের ঘোষণা


    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :
    ঈদগাঁওর আলোচিত মাদক ব্যবসায়ী শাহজাহান প্রকাশ সাইফুল ইসলাম সর্ব প্রকার মাদক ব্যবসা ত্যাগের ঘোষণা দিয়েছেন। ১৬ এপ্রিল রাতে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ মো. খায়রুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাত করে তিনি তার দীর্ঘদিনের এ পেশা ছাড়ার ঘোষণা দেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি আগামীতে কোন প্রকার মাদক ব্যবসায় জড়াবেন না বলে সাফ জানিয়ে দেন। ইউনিয়নের ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির মধ্যস্থতায় তিনি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার কাছে মাদক ব্যবসা থেকে মুক্ত থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাতকালে তদন্ত কেন্দ্রের কমিউনিটি পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত এএসআই মহি উদ্দীন, ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক নুরুল আজিম, সহ-সম্পাদক মো. শওকত, সাংগঠনিক সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল, সদস্য মো. জামাল, মো. আবদুল আলিম, নুরুল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ঘোষণাদাতা শাহজাহান আগামীতে স্থানীয় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সার্বিক সহযোগিতা দেয়ার কথা ব্যক্ত করেন। তিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ড দরগাহ পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র। সৌজন্য সাক্ষাতে অন্যদের মধ্যে সাংবাদিক মো. রেজাউল করিম ও জালালাবাদ কমিউনিটি পুলিশিং ফোরাম সাধারণ সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদসহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওর শাহজাহানের মাদক ব্যবসা ত্যাগের ঘোষণা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান