• Latest News

    মহেশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত

    কলিম উল্লাহ কলি, মহেশখালী :
    মহেশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস ১৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন, নারীদের কল্যাণ মূলক কাজের স্বীকৃতির সনদ প্রদান করছে বর্তমান সরকার। বর্তমান সরকার গ্রাম থেকে গ্রাম অঞ্চল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারী করন করছে। প্রাথমিক শিক্ষা থেকে উচ্চ শিক্ষায় উপবৃত্তির মাধ্যমে নারী শিক্ষার এগিয়ে চলছে। দেশ ও জাতির মর্যাদা বৃদ্ধি করার লক্ষে আজ সকল ক্ষেত্রে অবদান রেখেছেন নারী।
    গতকাল শনিবার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে উপজেলা হল রুমে জয়ীতা সংম্বর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডা: নুরুল আমিন, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ হোছাইন, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার দিলীপ দাশ, মহেশখালী নারী উন্নয়ন ফোরামের নির্বাচিত সদস্য মনোয়ারা কাজল। মহেশখালী ডিগ্রী কলেজের অধ্যাপক আশীষ কুমার চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সংম্বর্ধনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল আলম শাকিব। বক্তব্য রাখেন মাতারবাড়ী ইউনিয়ন থেকে নির্বাচিত জয়ীতা সোলতানা বেগম, ফরিদপুর মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রী বড় মহেশখালীর সাজিয়া সুমাইয়া রিনা, উপস্থিত ছিলেন মহেশখালী মুক্তিযোদ্ধর সাবেক কমান্ডার ছালেহ আহামদ, দৈনিক প্রথম আলোর মহেশখালী প্রতিনিধি সাংবাদিক রুহুল বয়ান, মহেশখালী পৌরসভার কাউন্সিলর ছালামত উল্লাহ্, মহেশখালী উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রতিনিধি শারমিন আক্তার বিউটি, ফরিদা ইয়াছমিন পারুল, জয়ীতা খুরশিদা খানম, রশিদা বেগম, পুষ্প রাণী দে, সুলতানা বেগম, সাজিয়া সুমাইয়া রিনা। সবশেষে প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক- বিজয়ী জয়ীতাদের মাঝে ক্রেস্ট, সনদ, পুরস্কার বিতরন করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান