• Latest News

    রাসেলের চিকিৎসার খরচ চালাচ্ছেন মাশরাফি?



    স্পোর্টস বার্তা::


    জাতীয় দলের এক সময়ের তাক লাগানো বোলার সৈয়দ রাসেলের চিকিৎসার ব্যয়ভার কাঁধে নিলেন টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। রাসেলের বাম কাঁধের চিকিৎসা বাবদ চার লাখ টাকা খরচ হয়েছে। যেটা  রাসেলকে প্রদান করেছেন ম্যাশ।

    ভারতের মুম্বাইয়ে রাসেলের চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। ঢাকার ডাক্তাররা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও মুম্বাইয়ের ডাক্তাররা বলেন ভিন্ন কথা। 'অস্ত্রোপচার নয়, ওষুধ আর ফিজিওথেরাপি দিলেই সেরে যাবে রাসেলের ইনজুরি।' শেষমেশ সেটাই হলো।

    ইনজুরির কারণে ২০১৫ সালের পর থেকে আর মাঠে দেখা যায়নি রাসেলকে। অবশেষে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন রাসেল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে হয়তো শিগগিরই মাশরাফি বিন মুর্তজার দল লিজেন্ড অব রূপগঞ্জে যোগ দেবেন তিনি।

    দেশের হয়ে ৬টি টেস্ট, ৫২ ওয়ানডে আর ৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন সৈয়দ রাসেল। তিন ফরম্যাট মিলিয়ে ঝুলিতে পুরেছেন ৭৭ উইকেট। রয়েছে বেশ নিয়ন্ত্রিত বোলিংয়ে তকমা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রাসেলের চিকিৎসার খরচ চালাচ্ছেন মাশরাফি? Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান