• Latest News

    খুটাখালীতে আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের চেষ্টা

    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলাধীন খুটাখালী বাজারে মহামান্য আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন চিহ্নিত ভুমি দস্যুরা। এনিয়ে গতকাল রবিবার বিকেলে উভয় পক্ষ মারমুখী সংঘর্ষের আশংকা দেখা দিলে পুলিশ উপস্থিত হয়ে ছত্রভঙ্গ করে দেন। অভিযোগে জানাযায় খুটাখালী ইউনিয়নের পূর্ব নয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আবদু ছালাম (৬০) তার নিজস্ব মালিকানাধীন খুটাখালী বাজারের বিএস ২৫৫ নং খতিয়ানের ২১৯৯ দাগের ০.০২১৩ শতক জমি দীর্ঘদিন যাবৎ ভোগদখল পূর্বক নিয়মিত খাজনা পরিশোধ করে আসছেন। অপরদিকে একই ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের মৃত কবির আহমদ প্রঃ ঠান্ডা মিয়ার ছেলে কামাল উদ্দিন ও সরোয়ার উদ্দিন সহ আরো দুইব্যক্তি তাদের কোন প্রকার প্রমাণাদি না থাকার সত্ত্বেও সন্ত্রাসী কায়দায় উল্লেখিত জায়গা দখলে বিভিন্ন পায়তারা চালাচ্ছে। এনিয়ে গত ৫ এপ্রিল ২০১৭ইং তারিখে পক্ষ-বিপক্ষে সংঘর্ষের আশংখ্যা দেখা দিলে জমির মালিক আব্দু ছালাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কক্সবাজার বরাবরে ওই জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। বিজ্ঞ আদালত বিবেচনা পূর্বক সুষ্ঠু বিচারের স্বার্থে উল্লেখিত জামির উপর পূর্ব পাড়া গ্রামের মৃত কবির আহমদ প্রঃ ঠান্ডা মিয়ার ছেলে কামাল উদ্দিন ও সরোয়ার কামাল সহ ৪জনের উপর ফৌজদারী কার্য বিধি ১৪৪ ধারায় নিষেধাজ্ঞার আবেদনের প্রেক্ষিতে চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) ও চকরিয়া থানার অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দেন। তবে আদালতের ওই নির্দেশনাকে বৃদ্ধাগুলি দেখিয়ে বিবাদী আইন অমান্যকারীরা গতকাল রবিবার ওই জায়গা দখলে আসেন। তাৎক্ষণিক এব্যাপারে চকরিয়া থানাকে অবগত করা হলে ফোর্স সহকারে এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মারমুখী সংঘর্ষের ছত্রবঙ্গ করে দেন। এবং উভয় পক্ষকে চকরিয়া থানায় হাজির হতে নির্দেশ প্রদান করেন। এব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী জানায় 'খুটাখালীতে জমির বিরোধ নিয়ে সংঘর্ষের প্রস্তুতির ব্যাপারে খবর পাই এবং তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করি। এবিষয়ে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।' এদিকে সুষ্ঠু বিচার ও জান-মালের নিরাপত্তা চেয়ে যথাযত ব্যাবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বাদী পক্ষের আব্দুস ছালাম।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে আদালতের নির্দেশ অমান্য করে জায়গা দখলের চেষ্টা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান