• Latest News

    ডুলাহাজারা হিন্দুপাড়া পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি মিন্টু, সম্পাদক অর্জুন


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল হিন্দুপাড়া পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন-২০১৭ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিজয় লাভ করেন মিন্টু কুমার দে ও সাধারণ সম্পাদক পদে অর্জুন কান্তি দে।
    গত ১৯ মে শুক্রবার ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিনের কঠোর পরিচালনায় বিকেল ৪টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে রাত ৮টায় সুশৃঙ্খল ভাবে সমাপ্ত হয়। ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে নির্বাচন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জামাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল এহেসান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন বাপ্পি, ইউনিয়ন যুবলীগ নেতা জয়নাল আবেদীন, আওয়ামী মৎস্যজীবী লীগের উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম। ভোটগ্রহণে সার্বিক দায়িত্ব পালন করেন লামা উপজেলার সমবায় কর্মকর্তা জাবেদ মির্জাদা, ডুলাহাজারা ইউপি সদস্য মোঃ সোলাইমান, মাষ্টার সজল কুমার সিন্টু সহ আরো কয়েকজন। চারটি পদে নির্বাচন অনুষ্ঠিত হলে সর্বমোট ২২৪ ভোটের মধ্যে ১০৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিন্টু কুমার দে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লব দাশ পেয়েছেন ৪৫ ভোট। সহ-সভাপতি পদে ১১৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন বিভূ চরন দে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল দত্ত পেয়েছেন ৯২ ভোট। সাধারণ সম্পাদক পদে ১০৪ ভোট পেয়ে বিজয় লাভ করেন অর্জুন কান্তি দে, নিকটতম প্রার্থী দুলাল কান্তি দে পেয়েছেন ৭৮ ভোট। এবং প্রচার সম্পাদক পদে ১৪৮ ভোট পেয়ে বিজয় লাভ করেন মিলন কান্তি দে, নিকটতম প্রতিদ্বন্দ্বী রনজিত কান্তি দে পেয়েছেন ৫৩ ভোট। সর্বমোট ১০টি পদে অপর ৬জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয় লাভ করে। তারা হলেন কোষাধ্যক্ষ পদে শ্রী বাবলা দে, সহ-সাধারণ সম্পাদক পদে সুনিল কান্তি দে। সদস্য পদে যথাক্রমে উত্তম কুমার দে, মৃনাল কান্তি দে, তিলক কান্তি দে ও রূপন দে নির্বাচিত হয়। নির্বাচন চালাকালীন আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশ আব্দুল খালেক, আক্তার আহমদ, আব্দু জব্বার ও অনিল চন্দ্র নাথ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা হিন্দুপাড়া পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত : সভাপতি মিন্টু, সম্পাদক অর্জুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান