• Latest News

    ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী


    নিজস্ব প্রতিনিধি, চকরিয়া:
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত মেম্বার ও বর্তমান প্যানেল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো.শওকত আলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুল আমিন পবিত্র হজ্জ পালনে মক্কানগরীতে গমন করায় সরকারের স্থানীয় সরকার মন্ত্রানালয়ের বিধি মোতাবেক বর্তমান প্যানেল চেয়ারম্যান শওকত আলী পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে নির্বাচিত হন। গত ১৫ আগষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে শওকত আলী ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে দায়িত্বভার গ্রহন করেছেন। নির্বাচিত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শওকত আলী সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরিষদের দায়িত্ব পালনে ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের পাশাপাশি ডুলাহাজারা ইউনিয়নের সর্বস্থরের জনগনের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আলী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান