• Latest News

    চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত

    চকরিয়া প্রতিনিধি :
    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী টমটমের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক শিশু মর্মান্তিকভাবে নিহত হয়েছে। দুর্ঘটনার সময় ওই শিশুর একটি পা শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া-বদরখালী-মহেশখালী সড়কের চকরিয়ার বদরখালী ইউনিয়নের শহরিয়া পাড়া রাস্তার মাথায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম রেকাব উদ্দিন (১১)। সে চন্দনাইশ উপজেলার শান্তিনগর গ্রামের মো. হাসান শরীফের পুত্র।
    প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে শিশু রেকাব একটি বাইসাইকেল চালিয়ে বদরখালীর শহরিয়া রাস্তার মাথা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক দুর্ঘটনায় পতিত হয়ে শরীর থেকে একটি পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। এই অবস্থায় স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে সে মারা যায়।
    বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.
    খায়রুল বশর জানান, নিহত শিশুর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে। সে প্রায় দুইমাস আগে মামার বাড়ি বদরখালীতে বেড়াতে আসে।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় টমটমের ধাক্কায় শিশু নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান