হারুনর রশিদ,মহেশখালী::
জাটকা সংরক্ষরণ সপ্তাহ'র কর্মসূচী হিসেবে মহেশখালী চ্যানেলে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১৬মার্চ সকাল সাড়ে ১০টার সময় মহেশখালী চ্যানেলে অবৈধ ভাবে জেলেদের বসানো বিহিন্দি ও চরজাল জাল জব্দ করা হয় । এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জেলারা পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে গোরকঘাটা লামার বাজার এলাকায় দুপুর সাড়ে ১২টার সময় জব্দকৃত জালগুলো আগুনে পুড়ানো হয়। জব্দকৃত প্রায় ১০হাজার মিটার জাল। আনুমানিক মূল্য ৩লক্ষ টাকা।
মোবাইল কোর্ট পরিচালনার সময় উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলার ভারপ্রাপ্ত নিবার্হী অফিসার ও সহকারী কমিশনার ভূমি (নিবার্হী ম্যাজিস্ট্রেট) বিভীষণ কান্তি দাশ, উপজেলার সিনিয়র মৎস্য,কর্মকর্তা ছাবেদুল হক, অফিস সহকারী রবি চাকমা,মহেশখালী থানার এএসআই রহমত সঙ্গীয় ফোর্সসহ অভিযানে উপস্থিত ছিলেন।
১১মার্চ থেকে ১৭ই মার্চ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১৭খ্রি: উপলক্ষে উপজেলার বিভিন্ন বাজার ও নদীর মোহনায় কঠার নজরদারী রাখেন মহেশখালী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা ও কর্মচারীগণ।