শাহীনশাহ,টেকনাফ::
টেকনাফ উপজেলার নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মাষ্টার খাইরুল আমিনকে হামলা ও তার মার্কেট জবর দখলের চেষ্টার প্রতিবাদে বিদ্যালয়েল শিক্ষক ও শিক্ষার্থী পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও অভিভাবকের সমন্বয়ে মহাসড়কের উভয়পার্শ্বে সারিবদ্ধভাবে বিশালাকারে মানববন্ধন করা হয়। ১৬ মার্চ দুপুরে বিদ্যালয়ের সামনে কক্সবাজার টেকনাফ মহাসড়কে প্রায় ৬শত শিক্ষার্থীরা এ মানববন্ধন করে। মানবন্ধনে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সহকারী প্রধান মাষ্টার ফরিদুল আলম। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য আব্দুল গাফ্ফার, সিনিয়র শিক্ষক শামসুল আলম হায়দারী, বিশ্বজিত মজুমদার, মিস মাবু, পল্লবী রাণী, দিসু বড়–য়া, সুপন পাল, মুজিবুল হক, মাসুদ পারভেজ, দিলদার সামাদ খান প্রমূখ। মহাসড়কের উভয় পার্শ্বে শত শত ছাত্র ছাত্রী, অভিভাবক, শিক্ষকদের নজর কাড়া উপস্থিতি ও জড়োতে যান চলাচল প্রায় আধাঘন্টা বন্ধ ছিল।
এ সময় বক্তরা বলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার খাইরুল আমিনকে হামলা করে গোটা শিক্ষক সমাজকে অপমানিত করেছে খালেক বাহিনী। অনতি বিলম্বে চিহ্নিত সন্ত্রাসীদের আইনের আওতায়ার আনতে মানববন্ধন থেকে দাবী উঠে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাইন উদ্দিন খান বলেন, এ বিষয়ে কেউ অবগত করেন নি। তারপরেও খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য যে, ১০ মার্চ স্থানীয় মৃত গোলাম সোবহানের ছেলে একাধিক মামলার আসামী খালেক হোসেন ও তারা সাঙ্গপাঙ্গরা খারাংখালী বাজার চত্বরের জমি ও দোকানপাট জবর দখল করার চেষ্টা চালায়। এতে ব্যর্থ হয়ে জমি ও মার্কেটের মালিক মাষ্টার খাইরুল আমিনকে গুরুতর আহত করেছে চিহ্নিত দূর্বৃত্তরা।