স্পোর্টস বার্তা::
শুরুটা দারুণ করে শেষ বিকালে হঠাৎ ধস মোটেও স্বস্তি দেয়নি টাইগার ভক্তদের। তার উপর শুনতে হচ্ছে আরেকটি দুঃসংবাদ। আইসিসির আচরণ বিধ লঙ্গনের দায়ে তামিম ইকবাল এবং ইমরুল কায়েসকে গুনতে হচ্ছে জরিমানা।
দুই জনের অপরাধ একই। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে এলবিডব্লিউয়ের আবেদনের সময় তামিম ব্যাট দেখিয়ে আম্পায়ারের দিকে ইঙ্গিত দেন যে বল ব্যাটে লেগেছে, প্যাডে নয়।
ইমরুলও আম্পায়ারের দিকে ইঙ্গিত দিয়ে বুঝাতে চেয়েছেন বল প্যাডে লেগেছে। যেটা আইসিসি আচরণবিধির ২.১.১ লঙ্গন করেছে। যে কারণে তাদের ম্যাচ ফির ১৫ শতাংশ কেটে নেয়া হবে।
এখনেই শেষ নয়, জরিমানার সঙ্গে একটি করে ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তামিম-ইমরুল। আম্পায়াররা অভিযোগ আনার পর ম্যাচ রেফারির কাছে অভিযোগ স্বীকার করেন তামিম ও ইমরুল। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি।
কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে বাংলাদেশের ছিল ৯৫ রান। দ্বিতীয় সেশনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বিদায় নেন তামিম ইকবাল। অর্ধশতকের দুয়ার থেকে মাঠ ছাড়তে হয়েছে এই টাইগার ওপেনারকে।
এরপর ২ উইকেটে ১৯২। কিন্তু শেষ বিকালে যেন সব বরবাদ। নিমিষেই সাজঘরে আরও তিন ব্যাটসম্যান। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৫ উইকেটে ২১৪ রান।
এর আগে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দিনেশ চান্দিমালের ১৩৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। চান্দিমাল ছাড়াও শেষ দিকে লাকমালের ক্যারিয়ার সেরা ৩৫ রান লঙ্কানদের লড়াকু পুঁজি গড়তে অবদান রাখে। টাইগারদের পক্ষে বল হাতে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।
গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।