চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় বাবার বাড়ি থেকে জমি বিক্রয়ের টাকা না দেয়ায় দিনদুপুরে স্বামী ও শাশুড় মিলে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে গৃহবধু ফাতেমা জন্নাত বিটু (২০) নামের এক গৃহবধুকে।
ঘটনার পর ঘাতক স্বামী দন্ত চিকিৎসক ওসমান গণি পালিয়ে গেলেও ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাশুড় আবু তাহেরকে জনতার সহায়তায় পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল সোমবার দুপুরে উপজেলার হারবাং ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্বামী ওসমান গনি একই এলাকার আবু তাহের মেস্ত্রীর ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানায়, কিছুদিন পূর্বে ফাতেমার বাবা মাহবুব তার নিজের কিছু জমি বিক্রয় করেন। ওই জমি বিক্রয়ের টাকা থেকে কিছু টাকা এনে দিতে স্ত্রীকে নানাভাবে চাপ দেয় স্বামী। এরই জের ধরে সোমবার দুপুরে ফাতেমার সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয় স্বামী ওসমানের। একপর্যায়ে স্ত্রীকে পিটিয়ে গুরুতর আহত করে ঘাতক স্বামী।
নিহতের পরিবারের অভিযোগ, ওসমান স্ত্রী ফাতেমা জন্নাতকে মারধর করে দোকানে চলে তাঁর বাবা আবু তাহের এসে গালিগালাজ করেন ফাতেমাকে। এ নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া হয়। এরই এক পর্যায়ে তাকে গলা চেপে ধরে হত্যার পর পালিয়ে যায় বাবা ও ছেলে।
স্থানীয় হারবাং পুলিশ ফাড়ির এসআই মো.আলমগীর আলম বলেন, ফাতেমা জন্নাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের শাশুড় আবু তাহেরকে গ্রেফতার করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় পিটিয়ে শ্বাসরোধ করে গৃহবধূকে হত্যার অভিযোগ : শাশুড় গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown