নিউজ ডেস্ক :
কক্সবাজার শহরের ভোলাবাবুর পেট্টোলপাম্প এলাকা থেকে ৩৯ হাজার জাল টাকাসহ এক মহিলাকে আটক করেছে র্যাব। আটককৃত শারমিন আক্তার (২০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া ইছাখালী গ্রামের মোঃ আবু হানিফের স্ত্রী।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ রুহুল আমিন জানান-সোমবার বিকাল ৪ টার দিকে ভোলাবাবুর পেট্টোলপাম্প এলাকার প্রধান সড়কে জাল টাকা লেনদেনের সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টীম অভিযান চালিয়ে তাকে জাল টাকাসহ আটক করে।nu
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে জাল টাকাসহ র্যাবের হাতে মহিলা আটক
Rating: 5
Reviewed By: Unknown