• Latest News

    দৈনিক বাকখালী সম্পাদকের মুক্তি দাবী চকরিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের


    কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক বাকখালী পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরীকে হয়রানী মূলক মিথ্যা মামলায় গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি সহ মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন চকরিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দরা। বিবৃতি দিয়েছেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ, সহসভাপতি জহিরুল আলম সাগর, সহসাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, ক্রীড়া সম্পাদক জামাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিএম হাবিব উল্লাহ, দপ্তর সম্পাদক এসএম হান্নান শাহ, নির্বাহী সদস্য যথাক্রমে জমির হোসেন, আবদুল মতিন চৌধুরী, নুরুদ্দোজা জনি, মনছুর আলম,আবুল হোসেন, অলি উল্লাহ রনি সহ প্রেস ক্লাবের সকল সদস্যরা। বিবৃতিতে নেতৃবৃন্দরা হলেন, জনৈক ডা: আবদুস সালামের অবৈধ কর্মকান্ড নিয়ে দৈনিক বাকখালী বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা শুধু একজন সম্পাদককে গ্রেফতার নয়, সংবাদ পত্রের কন্ঠ রোধ করার সামিল। তাই অবিলম্বে সাইফুল ইসলাম চৌধুরীর মুক্তির দাবী করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দৈনিক বাকখালী সম্পাদকের মুক্তি দাবী চকরিয়া প্রেস ক্লাব নেতৃবৃন্দের Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান