নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা ডটকম:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
২৪ জানুয়ারি (মঙ্গলবার) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মাইজপাড়া বিলের মাঝে পরিত্যক্ত অবস্থায় লাশটি পাওয়া যায়। ওই দিন সকালে এলাকাবাসী বিলে পড়ে থাকা অবস্থায় একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে বাশঁখালী থানার পুলিশ এসে লাশটি উদ্ধারর করেছে। কে বা কারা লোকটিকে মেরে ফেলে ওই জায়গাতে ফেলে গেছে বলে ধারনা করেন স্থানীয়রা। কক্সবার্তার কাছে অজ্ঞাত লাশ পাওয়ার কথার স্বীকার করেন বাশঁখালী থানার ওসি মোঃ আলমগির হোসেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বাঁশখালীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
Rating: 5
Reviewed By: Unknown