• Latest News

    বদরখালীতে জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের উপকূলীয় কার্যালয় উদ্বোধনে প্যানেল চেয়ারম্যন লিটু

    প্রেস বিজ্ঞপ্তি :
    গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকার সময় কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের উদ্যোগে চকরিয়ার বদরখালীতে উপকুলীয় কার্যালয় উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বদরখালীস্থ উপকুলীয় কার্যালয়ে অনুষ্টিত অনুষ্টানে উপকুলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম.ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এ. এম হোবাইব সজীবের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা পরিষদ (প্যানেল চেয়ারম্যান) চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম (লিটু),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সহ-সম্পাদক এম. দিদারুল করিম, প্রবীন জাতীয় পাটির নেতা হাজী নুরুল হক, সাবেক বদরখালী সমিতির সাবেক সভাপতি মৌলনা আব্দুল মান্নান, জেলা জাতীয় পাটির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা: আলমগীর হোসেন, বদরখালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন কিশোর।সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবার্তা অনলাইনের নির্বার্হী সম্পাদক মো: নিজাম উদ্দিন, সাংবাদিক বাপ্পি শাহরিয়া, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক আবুবক্কর ছিদ্দিক, আল জাবের, সরওয়ার কামাল, এম নজরুল ইসলাম।এছাড়া উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা মো: আনোয়ার হোসেন, হাসান কোম্পানীসহ বিপুল সংখ্যাক রাজনৈতিক দল ও সুশিল সমাজের নেতৃবৃন্দ।আলোচনা সভাও ইফতার মাহফিল শেষে প্রধান অতিথি জাহেদুল ইসলাম লিটু ফিতা কেটে আনুষ্টানিক কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের বদরখালী উপকূলীয় কার্যালয় শূভ উদ্বোধন করেন।প্রধান অতিথি জাহেদুল ইসলাম লিটু তার বক্তব্যে বলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ উপকূলের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং উপকূলীয় উপকূলীয় কার্যালয় উদ্বোধন হওয়ায় যা উপকূল বাসীর জন্য মাইল ফলক হয়ে থাকবে বলে উপরোক্ত কথা বলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীতে জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের উপকূলীয় কার্যালয় উদ্বোধনে প্যানেল চেয়ারম্যন লিটু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান