• Latest News

    ঘড়ি কিনতে এসে পরিচয়, অতঃপর পালক পিতা সেজে অবশেষে ‘ধর্ষণ’





    দেশ বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    ভোলার চরফ্যাসনে দোকানে ঘড়ি কিনতে এসে অষ্টম শ্রেণি পড়ুয়া (১৩) স্কুলছাত্রীর সাথে পরিচয় হয় চরফ্যাসন বাজরের কলেজ রোডস্থ ইলেক্ট্রনিক্স ব্যবসায়ী রফিক মিয়ার। অতঃপর মেয়েটির পালক পিতা সেজে অবশেষে জোরপূর্বক ধর্ষণ করে রফিক মিয়া।

    এদিকে, পালিত মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় 'ধর্ষক' বাবা রফিককে (৪৫) গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক রফিক চরফ্যাসন পৌরসভা ৭নং ওয়ার্ডস্থ মতিন সড়কের মৃত শাহ আলম মিকারের ছেলে।

    মঙ্গলাবার রাতে নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় চরফ্যাসন থানায় মামলাটি দায়ের করেন ধর্ষিতার মা। বুধবার পুলিশ মামলার এজাহার ভুক্ত আসামি ধর্ষক পালক বাবা রফিককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

    মামলার বিবরণ ও ধর্ষিতার ভাষ্যমতে, রফিকের চরফ্যাসন বাজারস্থ কলেজ রোডের ইলেক্ট্রনিক্স দোকানে ঘড়ি কিনতে এসে মেয়েটির সাথে রফিকের পরিচয় হয়। এ সময় রফিকের মেয়ে সন্তান নাই জানিয়ে মেয়েটির মায়ের কাছে তাকে পালক নেয়ার প্রস্তাব দেয়। গত রমজানের আগে কোন একদিন রফিক তার স্ত্রীকে নিয়ে আমিনাবাদ ইউনিয়নের তালুকদার চৌমহনী সংলগ্ন মেয়েটির বাড়ি গিয়ে তার মায়ের কছে মেয়েটিকে পালক নেয়ার জন্য বলে এবং মেয়েটির সকল দ্বায়িত্ব তারা নিজের বলে জানায়। মেয়টির মা নিজেদের সংসারের অভাব অনটনের কথা চিন্তা করে রফিক এবং তার স্ত্রীর প্রস্তাবে রাজি হয়ে যায়।

    মেয়েটিকে তাদের সন্তান হিসেবে তাদের হাতে তুলে দেয়। কিছু দিন যাওয়ার পর রফিকের স্ত্রী পালিত মেয়েকে ঘরে রেখে ঢাকায় বেড়াতে গেলে এই সুযোগে রফিক নিজ ঘরেই পালিত মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। পালিত মেয়েটি নিজের ইজ্জতের কথা ভেবে ঘটনাটি গোপন রাখে।

    গত সোমবার রফিক তার পালিত মেয়েকে নিয়ে মুখারবান্দা এলাকায় তার (রফিক) সৎ মা'র বাড়িতে বেড়াতে গিয়ে এক বিছানায় রাত্রিযাপনকালে সন্দেহ থেকে আটকের সূত্রধরে গোপন কান্ডটি প্রকাশ্যে আসে। এ নিয়ে রফিকের স্ত্রী ও সন্তানরা পালক মেয়েটির উপর চড়াও হয়। পরে বিষয়টি থানা পর্যন্ত গড়ায়।

    চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ ম.এনামুল হক জানান, ঘটনাটি ন্যাক্কারজনক। এ ঘটনায় মামলা হয়েছে। আমরা অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছি। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ভোলা পাঠানো হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঘড়ি কিনতে এসে পরিচয়, অতঃপর পালক পিতা সেজে অবশেষে ‘ধর্ষণ’ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান