• Latest News

    উখিয়ায় ধর্ষক জামিনে এসে ফের ধর্ষনের হুমকি, স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর

    বিশেষ প্রতিবেদক:
    দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষনের মামলায় ৬ মাস জেল খেটে জামিনে এসে পুনরায় ঐ ছাত্রী কে ধর্ষনের হুমকী দিচ্ছে ধর্ষক। ভয়ে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে ধর্ষনের শিকার উক্ত শিশু ছাত্রী অভিযোগ পরিবারের। ছাত্রীর পরিবারকে মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিচ্ছে বলে জানিয়েছেন অসহায় দরিদ্র পরিবারের কর্তা ধর্ষিতার চাচা মোতালেব।
    ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, উখিয়ার রাজাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী ২০১৪ সালের ১৫ মে স্থানিয় আলীমোরা কাশিরয়ারবিলে সবজি ক্ষেতে যাওয়ার পথে একই এলাকার মৃত গুরা মিয়ার পুত্র ছৈয়দ নুর (৪৮) কর্তৃক ধর্ষিত হয়। সে সময় এ ঘটনায় উখিয়াসহ জেলা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। প্রশাসন তৎপর হলে উখিয়া থানায় ধর্ষিতার বাবা শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। মামলায় র্ধষক ছৈয়দ নুর আদালতে আত্মসর্মপন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
    এদিকে উক্ত আসামি ৩ মাস আগে জামিনে এসে পুনরায় ধর্ষিতার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে । মামলা তুলে না নিলে পুনরায় ধর্ষন করবে বলে ধমক দিচ্ছে উক্ত লম্পট ছৈয়দ নুর। ধর্ষিতার বাবা একজন কৃষক । তিনি জানান, আমার মেয়ে এখন ৫ম শ্রেণিতে পড়ে। হুমকির কারনে মেয়েটি এখন স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। আগামি বছর পিএসসি পরীক্ষা পর্যন্ত অন্তত পড়াতে চাই কিন্তু অব্যাহত হুমকির কারনে এখন তার পড়ালেখা বোধ হয় আর হবেনা।
    পরিবারের দাবি, ধর্ষক প্রভাবশালী এবং মামলার গতিপথ বন্ধ করতে নানা কৌশল করছে । সন্তানের পড়ালেখার পথ সুগম করতে ধর্ষক ছৈয়দ নুরের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন বাবা জসিম উদ্দিন।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়ায় ধর্ষক জামিনে এসে ফের ধর্ষনের হুমকি, স্কুলে যাওয়া বন্ধ ছাত্রীর Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান