• Latest News

    মৃত্যুর ভান করতে গিয়ে আগুনে পুড়ে কলেজ ছাত্রের মৃত্যু

    কক্সবার্তা ডেস্ক : মৃত্যুর ভান করতে গিয়ে অক্টেনের আগুনে পুড়ে গাজীপুরে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মায়ের সাথে অভিমান করে নিজ গায়ে অক্টেন ঢেলে মৃত্যুর অভিনয় করতে গিয়ে গাজীপুরে আগুনে দ্বগ্ধ হয়ে চিকিৎসাধীণ অবস্থায় শনিবার দুপুরে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতেরর নাম কামাল হোসেন (২৫),তিনি গাজীপুর সিটি করপোরেশনের কাউলতিয়া (পাঁকারমাথা)এলাকার মো. সানোয়ার হোসেন সানুর ছেলে। তিনি গাজীরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি( MIST)এর বিবিএ- দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
    নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে তার বন্ধু কোনাবাড়ি জেনুইন রেসিডেন্সিয়াল কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক মো. নাজমুল হাসান জানান, প্রায় দুই বছর আগে নিহত কামালের বাবা তাকে একটি মোটর সাইকেল কিনে দেন। ওই মোটর সাইকেলটি চালানোর জন্য তার ছোটভাই জামাল হোসেন বাবু বায়না ধরতেন। কিন্তু কামাল তাকে মোটর সাইকেল চালাতে অনুমতি দিতে চাইতেন না। তারপরও মাঝে-মধ্যে জামাল মটরসাইকেলটি চালাতেন। এ নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝে কথা কাটাকাটি হত।
    শুক্রবার রাত ১১টার দিকেও তার মা জামালকে মটর সাইকেলটি চালানোর অনুমতি দেয়ার কথা বললে কামালের সাথে তাদের মনোমালিণ্য হয়। এক পর্যায়ে কামাল তার মোটর সাইকেল থেকে অক্টেন বের করে একটি বোতলে নেয় এবং তা নিজ শরীরে ঢেলে দূর থেকে ম্যাচের কাঠিতে আগুন ধরিয়ে আত্মহত্যার অভিনয় করতে থাকেন। এসময় ম্যাচের আগুন দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজন তার শরীরের আগুন নেভালেও ততক্ষণে কামাল গুরুতর দ্বগ্ধ হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করলে চিকিৎসাধীণ অবস্থায় শনিবার দুপুরে কামাল মারা যান। তিনি আরো বলেন, তার মৃত্যুতে বাবা-মা ও তার ছোটভাই প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন। দুইমাস আগে তার বিয়ের কথা ঠিকঠাক হয় এবং আংটি বিনিময় হয়েছে। কয়েকদিন পর তার বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা ছিল।
    l*b

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মৃত্যুর ভান করতে গিয়ে আগুনে পুড়ে কলেজ ছাত্রের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান