বিনোদন ডেস্ক :
বিয়ে করতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কলকাতার আনন্দবাজার পত্রিকাকে তিনি এমনটিই বলেছেন।
তবে জয়া তার বিয়ে নিয়ে রহস্য রেখেছেন। আক্ষেপ করে বলেছেন, 'কলকাতায় তো আর কাউকে পেলাম না। কী আর করা, এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব।'
অবশ্য জয়ার এই মজা করার পেছনে লুকিয়ে রয়েছে ভারতের জাতীয় পুরস্কার হাতছাড়া হওয়ার
শর্ত। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'বিসর্জন' ছবির ডাবিংয়ে তার অভিনয় দেখে অনেকেই চমকে গিয়েছেন।
কেউ কেউ তো বলছেন, পরের জাতীয় পুরস্কার তার বাঁধা। কিন্তু এই পুরস্কার তিনি পাবেন না দু'টো কারণে।
এক, জয়া ভারতীয় নাগরিক নন। দুই, ছবিটা যদি দু'দেশের মধ্যে জয়েন্ট ভেঞ্চার হয়, তবেই সেই ছবির নায়ক-নায়িকা অন্য দেশের হলেও জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন।
'বিসর্জন' যেহেতু জয়েন্ট ভেঞ্চার নয়, তাই জয়া ভারতের জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হবেন না।
আর এই আক্ষেপ থেকেই জয়া আহসান মজা করে বলেন, 'কী আর! অন্য কাউকে তো পেলাম না। এ দেশের গাছের সঙ্গে ভাবছি বিয়ে করে নেব। তা হলে অন্তত আমি এলিজেবল হব। কী বলেন, আইডিয়াটা কেমন?'
vc
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: অন্য কাউকে পেলাম না, ভাবছি গাছের সঙ্গে বিয়ে করে নেব: জয়া
Rating: 5
Reviewed By: Unknown