• Latest News

    স্ত্রী হত্যায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন

    ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ভালুকা উপজেলার জাকিয়া গ্রামের গৃহবধূ রেহানা আক্তার বকুল হত্যা মামলায় তার স্বামী পুলিশ কনস্টেবল রফিকুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
    বুধবার (৩০ নভেম্বর) ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক সাহেদ নূর উদ্দিন এ নির্দেশ দেন।
    রায়ে রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো একবছর কারাদণ্ড দেওয়া হয়।
    রায়ের সময় আসামি রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। অভিযোগ প্রমাণিত না হওয়া মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
    মামলা চলাকালীন সময় আসামি হাবিব উদ্দিন মণ্ডল মারা যাওয়ায় তাকে আগেই এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
    nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: স্ত্রী হত্যায় পুলিশ কনস্টেবলের যাবজ্জীবন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান