• Latest News

    সৌদিতে ভারীবর্ষণ ও বন্যায় ৭ জনের প্রাণহানি

    আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারীবর্ষণ ও বন্যায় সাতজনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে তিনজন তরুণ রয়েছেন।
    মঙ্গলবার (২৯ নভেম্বর) দেশটির বিশাহ, বাহাসহ বিভিন্নস্থানে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৩০ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়।
    খবরে বলা হয়, ভারীবর্ষণ ও বন্যায় দেশটির বিভিন্ন অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে এবং বিভিন্ন স্থানের ড্রেনেজ সিস্টেম বিকল হয়ে পড়েছে।
    নিহতদের মধ্যে দুইজন বজ্রপাতে ও সড়কের অবস্থা খারাপ হওয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন বলেও সংবাদমাধ্যমগুলো জানায়।
    nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সৌদিতে ভারীবর্ষণ ও বন্যায় ৭ জনের প্রাণহানি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান