• Latest News

    ছোট বোনের পরকীয়ার জেরে বড় বোন খুন

    কক্সবার্তা ডেস্ক :
    মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ মাটিকাটা গ্রামে ছোট বোন কোহিনূর বেগমের (১৮) পরকীয়ার বলি হয়েছেন বড় বোন শাহানাজ বেগম (২০)।
    এ ঘটনায় মা, ছোট বোন ও স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
    জানা গেছে, ওই গ্রামের ফারুক মৃধার (২৭) সঙ্গে প্রায় ৩ বছর আগে হরিরামপুর উপজেলার রত্নাদিয়া গ্রামের শাহানাজ বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই ফারুক মৃধা শ্যালিকা কোহিনূর বেগমের (১৮) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
    সম্প্রতি শাহানাজের নবজাতকে দেখাশোনার জন্যে শ্যালিকা কোহিনুর ও শাশুড়ি আলেয়াকে বাড়িতে নিয়ে আসেন।
    গত সোমবার রাত ৮টার দিকে বাড়ির অদূরে পশ্চিম পাশে ঝোপের মধ্যে স্বামী ও ছোট বোনকে আপত্তিকর অবস্থায় দেখতে পায় শাহানাজ। এ সময় শাহানাজের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাটি জেনে ফেলে।
    এতে ক্ষুব্ধ হয়ে ফারুক, কহিনূর ও তার মা আলেয়া শাহানাজকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ইউনূস তাকে মৃত ঘোষণা করেন।
    প্রতিবেশী রাবেয়া (৫৫) ও খোরশেদ (৪০) জানান, স্বামীর সঙ্গে ছোট বোনের পরকীয়ার কারণে শাহানাজের সংসারে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। ঘটনার দিন বেধড়ক মারধরের কারণে শাহানাজের মৃত্যু হয়।
    প্রতিবেশীরা আরও জানান, ঘটনা ধামাচাপা দিতে নিহতের মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়।
    এ ঘটনায় মঙ্গলবার নিহতের বাবা সাদিক শিকদার বাদী হয়ে ৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
    mb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ছোট বোনের পরকীয়ার জেরে বড় বোন খুন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান