• Latest News

    অবশেষে উখিয়ার ইয়াবা সুন্দরী বেবী আটক


    সংবাদদাতা:
    রোহিঙ্গার ঢলের মাঝেও থেমে নেই ইয়াবা ব্যবসা,রোহিঙ্গা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যস্ত থাকার সুযোগ নিয়েছে সিন্ডিকেট গুলোর হোতারা৷ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৩ টার দিকে উখিয়া থানা পুলিশ উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি লম্বাঘোনা এলাকায় ওমান প্রবাসী বেদারুলের স্ত্রী ইয়াবা সুন্দরি বেবী আক্তারের বাড়ীতে অভিযান চালিয়ে ৮ হাজার ৬শ পিস ইয়াবা,ইয়াবা লেনদেনের নগদ ৩ লাখ ৭৫ হাজার ৫শ টাকা সহ ইয়াবা সুন্দরি বেবী আক্তারকে আটক করে। বেশভূষায় হাইফাই, বাস্তবে কিন্ত ইয়াবা কারবারি। দেখতে সুন্দরী হওয়াতে সেবনকারী ও ইয়াবা পাটনারের কমতি ছিল না তার, তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অবশেষে উখিয়ার ইয়াবা সুন্দরী বেবী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান