• Latest News

    দেশের সকলকে ছাড়িয়ে শ্রেষ্ঠ কোরক বিদ্যাপীঠের ৩ শিক্ষার্থী : রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার







    তামিরুল ইসলাম মিল্লাত::
    স্টাফ রিপোর্টার ,
    কক্সবার্তা ডট কম।।
    বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কাউন্সিল এর ৪৬তম বার্ষিক (ত্রৈমাসিক) সাধারণ সভা গত ১৩ জুলাই অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে দেশের সকল অঞ্চল থেকে আগত কাউন্সিলরবৃন্দ ছাড়াও সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ, অতিথিবৃন্দ ২০১৬ সালে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ'রৌপ্য ব্যঘ্র' ও 'রৌপ্য ইলিশ'অ্যাওয়ার্ড প্রাপ্ত স্কাউটারবৃন্দ, প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তগণ উপস্থিত ছিলেন।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব মোঃ আবদুল হামিদ কাউন্সিল সভার উদ্বোধন করেন।

    প্রতি বছরের ন্যায় এবারও কাউন্সিল সভার কার্যক্রম দুটি পর্বে বিভক্ত ছিল। প্রথম  পর্বে উদ্বোধনী অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড  বিতরণ এবং দ্বিতীয় পর্বে নির্ধারিত আলোচ্যসূচির উপর আলোচনা ও সিদ্ধান্তগ্রহণ।

    অন্যান্য বছরের ন্যায় এবারও জাতীয়ভাবে শ্রেষ্ট স্কাউটসদের পুরষ্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।এ বছর জাতীয়ভাবে শ্রেষ্ট স্কাউটস হিসেবে কক্সবাজারের ঐতিহ্যবাহী চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতি ৩ শিক্ষার্থী পুরষ্কার লাভ করেন।

    প্রধান অতিথি মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ "জাতীয়ভাবে শ্রেষ্ট স্কাউটস হিসেবে কক্সবাজারের ঐতিহ্যবাহী চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতি ৩ শিক্ষার্থী 'তাসফি',রাতিন, রোকন কে পুরস্কার (সম্মাননা) তুলে দেন।

    পরে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউট জনাব মোঃ আবদুল হামিদ তাঁর ভাষণে বলেন, 'আপনাদের তরুণপ্রজন্মকে দেশপ্রেমে উজ্জিবিত করতে হবে, তাদের বাংলাদেশের বহু দশকের পুরোনো সংস্কৃতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সম্পর্কে সচেতনকরতেহবে; দেশে ধর্মান্ধতা, মৌলবাদ, উগ্রবাদ এবং জঙ্গিবাদের কোনো স্থান নাই।

    আবদুল হামিদ আরো বলেন, দেশের তরুণদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে স্কাউটিং যথার্থ প্ল্যাট ফরম।তিনি সমাজের সর্বস্তরের স্কাউটিংয়ের সুফল পৌঁছে দিতে প্রত্যেক এলাকায় 'ওপেন স্কাউটিংগ্রুপ' গঠনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

    এদিকে কক্সবাজারের ঐতিহ্যবাহী চকরিয়া কোরক বিদ্যাপীঠের কৃতি ৩ শিক্ষার্থী জাতীয়ভাবে শ্রেষ্ট স্কাউটস হিসেবে পুরষ্কার লাভ করায় তাদের সহপাঠি,শিক্ষক এবং অভিবাবকরা  উচ্ছ্বাস প্রকাশ করেছে।তারা পুরষ্কৃতদের উজ্বল ভবিষ্যত কামনার পাশাপাশি এ ধারা অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দেশের সকলকে ছাড়িয়ে শ্রেষ্ঠ কোরক বিদ্যাপীঠের ৩ শিক্ষার্থী : রাষ্ট্রপতির হাত থেকে পুরষ্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান