• Latest News

    কক্সবাজার আল-ফুয়াদে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ


    মোহাম্মদ শফিক, কক্সবাজার:
    ডাক্তারের ভুল চিকিৎসায় শহরের ফুয়াদ আল্-খতিব হাসপাতালে সামির প্রকাশ বাবু নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে এঘটনা ঘটে। ঘটনার পরপরই কর্তব্যরত নার্স, ডাক্তার, ও অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা হাসপাতাল থেকে সটকে পড়ে। নিহত শিশু উখিয়া কোটবাজার চৌধুরী পাড়ার ফেরদৌস আলম চৌধুরীর পুত্র।
    ফেরদৌস আলম চৌধুরী সাংবাদিকদের অভিযোগ করে বলেন, কয়েকবার বমিজনিত কারণে ফুয়াদ আল্-খতিব হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা.নুরুল করিম খানের কাছে সমিরকে চিকিৎসা দেয়া হয়। ডাক্তার চিকিৎসা শেষে রোগীকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন।
    তিনি জানান, ভর্তির পরই কর্তব্য সেবিকারা একটি ইনজেকশন দেয়। এতে সমির একটু সুস্থ মনে হয়। সন্ধ্যায় আরেকটি এনজেকশন পুশ করে
    এক নার্স । এতে খিচুনি ওঠে ৫মিনিটের মধ্যে শিশুটির মৃত্যুবরণ করে পরিবারের দাবী।
    হাসপাতালে ভর্তিরত পাশের অন্য রোগীরা জানান, তারাও দেখেছেন নার্সরা একটি ইনজেকশন পুশ করার পর পরই শিশুটির মৃত্যু ঘটে। পরে ভুল চিকিৎসায় সামির মৃত্যু হয়েছে টের পাওয়ায় হাসপাতালের নার্স, ডাক্তার ও অন্যন্য প্রশাসনিক কর্মকর্তরা পালিয়ে যায়। যার রেকর্ড একই প্রতিবেদকের কাছে রয়েছে।
    সংবাদকর্মীরা প্রায় ১ঘন্টা ধরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও কাউকে হাসপাতালে পাওয়া যায়নি। যার কারণে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
    তবে হাসপালে উপস্থিত মেডিকেল অফিসার ডা: কানিজ ফাতেমা দাবী করেন, শিশুটিকে তাঁরা সঠিক চিকৎসা দিয়েছেন।
    কক্সবাজার মডেল থানার এএস আই আবু বক্কর জানান, “ঘটনার পরপরই আমি হাসপাতালে গিয়েছিলাম। কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে না পেয়ে চলে আসতে বাধ্য হতে হয়েছে। এ ব্যপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে”
    এ ঘটনার ঘাতক ডাক্তারসহ অন্যান্য সংশ্লিষ্টদের বিচার দাবী করেন নিহত সামীর স্বজনরা।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার আল-ফুয়াদে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান