এইচ এম রুহুল কাদের,নিউজ ডেস্ক :
আওয়ামীলীগের যগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফের গাড়ীতে জুতা নিক্ষেপ, লাথি মারার খবর পাওয়াগেছে।
রাজধানীর শাহবাগে বি-বাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির এবং বাড়ীঘর ভাঙচুরের প্রতিবাদে অংশ নেওয়া বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।৪ই নভেম্বর শুক্রবার দুপুরে শাহবাগে বিক্ষোভ চলাকালে সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন তিনি।এসময় অনেক বিক্ষোভকারী হানিফের গাড়ীতে লাথি মারেন।এসময় এক পর্যায়ে জুতা নিয়ে বিক্ষোভ করতেও দেখা গেছে।।
