মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
কক্সবাজার সদরের জালালাবাদে ইউনিয়নের এলাকায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। ১৪সেপ্টেম্বর সন্ধ্যার আনুমানিক ৬ টার দিকে ইউনিয়নের বাহার ছড়া এলাকায় ঘটে এঘটনা। এ ঘটনায় কেউ আটক হয়নি, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই দেবাশীষ সরকারের নেতৃত্বে ঘটনা স্থল পরিদর্শন করেছে।
নিহত ব্যক্তি একই এলাকার মৃত ইলিয়াছের পুত্র শামসুল ইসলাম (৪৫) বলে জানা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় নিহত শামসুল ইসলাম ও প্রতিপক্ষের লোকদের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে জৈনিক এক যুবক এসে তাকে ছুরিকাঘাত করতে থাকে তার চিৎকারে স্থানীয় ব্যক্তি নুরুল হক পিতা গুরা মিয়ার এগিয়ে আসলে সেও গুরুত্বর আহত হয় প্রতিপক্ষের হামলায়। স্হানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে শামসুল ইসলামের মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি নুরুল হক বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে স্হানীয় ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদের সাথে যোগাযোগ করা হলে তিনি এক ব্যক্তি নিহত ও আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রেরইনচার্জ মোঃ খাইরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিতের পাশাপাশি ঘটনা স্হলে পুলিশের একটি টিম পাঠিয়েছেন বলে জানায়।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: জালালাবাদে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে ১ব্যক্তি খুন
Rating: 5
Reviewed By: Unknown