মোঃ রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
ককসবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ৬নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। সম্মেলনে বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামীলীগ যুবলীগের সাথে কাধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান। ১৫ সেপ্টেম্বর বিকেলে কালিরছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ছাত্রনেতা সাদ্দাম হোসেনের সভাপতিত্বে রায়হানুল কবিরের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঈদগাঁও ৬ নং ওয়ার্ড় আওয়ামীলীগের সভাপতি কেফায়েত উল্লাহ কেফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল করিম। সম্মেলন উদ্বোধন করেন ঈদগাঁও ছাত্রলীগের সভাপতি রাহুল পাল। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সাধারন সম্পাদক ফয়সাল আল ফিরোজ। উক্ত সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন ছাত্ররলীগে সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ সাধারন সম্পাদক রিদুয়ানুল হক রিপন, ঈদগাঁও কলেজের সভাপতি কবির আহমদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রবিউল হাসান সাগর, ইসলামাবাদ ছাত্রলীগের সহ সভাপতি ফরহাদ, ছাত্রনেতা সেলিম উদ্দিন সহ তৃনমুলের বিপুল সংখ্যক ছাত্র প্রতিনিধিরা।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন
Rating: 5
Reviewed By: Unknown