• Latest News

    ফের মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘন


    অনলাইন ডেস্ক:
    মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের দায়ে বাংলাদেশে মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
    শুক্রবার সন্ধ্যায় তাকে তলব করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়।
    অং মিন্টকে এ বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠিও হস্তান্তর করা হয় বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
    কূটনৈতিক সূত্র জানায়, মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও ১৫ তারিখে বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করেছে। এরই প্রতিবাদ জানানো হয়েছে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে।
    pb ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ফের মিয়ানমারের আকাশসীমা লঙ্ঘন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান