কক্সবার্তা ডেস্ক:
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ইরানের পাঠানো ৪১ টন ত্রাণসামগ্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সেদেশের একটি কার্গো বিমান।
পরে প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম রাহিমপুর এসব ত্রাণ চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে হস্তান্তর করেন।এসময় সাংসদ মঈনুদ্দিন খান বাদলও উপস্থিত ছিলেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাবু, কম্বল, চিনি, তেল, কাপড়চোপড়সহ ৯ ধরনের পণ্য সামগ্রী। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম রাহিমপুর চট্টগ্রামের জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর কাছে এসব ত্রাণ হস্তান্তর করেন।
এসময় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে পেরে ইরান গর্বিত।
এছাড়া সন্ধ্যায় ৭ দশমিক ১৬ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছে ইন্দোনেশিয়ার একটি বিমান। ইন্দোনেশিয়ার পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিনি, কম্বল ও কাপড়।এসব ত্রাণও জেলা প্রশাসক গ্রহণ করেন।
এসব ত্রান সামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।পরে সেখান থেকে রোহিঙ্গাদের জন্য সেসব ত্রাণ নিয়ে যাওয়া হবে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গাদের জন্য এলো ইরান-ইন্দোনেশিয়ার ত্রাণসামগ্রী
Rating: 5
Reviewed By: Unknown