মো: রফিক উদ্দিন লিটন:
বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারী কলেজ শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পালিত হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা ও আলোচন সভা অনুষ্টিত হয়। ১৬ আগষ্ট সকালে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারী কলেজ শাখার সভাপতি জাকের হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোছাইনের সঞ্চালনায় কলেজ প্রশাসনিক ভবনে সভা অনুষ্টিত হয়। উক্ত অনুষ্টানে প্রধান অথিতি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর একে. এম. ফজলুর করিম চৌধুরী, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অত্র কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে বিভাগীয় প্রধান গিয়াস উদ্দিন, শিক্ষক পরিষদের সদস্য সচিব মুজিবুল আলম, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক আনোয়ারুল আজম খোকন সহ জেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতৃবন্দ। বক্তারা জাতির জনক ও তার পরিবার বর্গের পালাতক হত্যাকারীদের দ্রুত বিচার ও কলেজ ছাত্রলীগের সৃজনশীল কর্মকান্ডের প্রসংসা করেন। আয়োজিত চিত্রাংকন, কবিতা আবৃতি ও রচনা প্রতিযোগিতা কলেজের বিভিন্ন বিভাগের তিনশত শিক্ষার্থী অংশগ্রহন করেন। আগামি ২৪ আগষ্ট বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার সরকারী কলেজ শাখার উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ করা হবে বলে কলেজ ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক জানান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: শোক দিবসে কক্সবাজার কলেজে কবিতা আবৃতি চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown