• Latest News

    ঈদগড়ের মা-ছেলে ইয়াবাসহ চট্টগ্রামে আটক


    ঈদগড় প্রতিনিধি :
    চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে ৪ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার বিকেল সাড়ে ৪টায় জামান হোটেল থেকে তাদের আটক কর হয়।
    আটককৃতরা হলেন- আরিফা বেগম (৩৫) ও তার ছেলে মো. কামাল হোসেন(২০)। তারা কক্সবাজার জেলার রামু উপজেলার ইদগড় এলাকার বাসিন্দা।
    র্যাব-৭ এর লে. কমান্ডার আশেকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে মুরাদপুরের জামান হোটেল থেকে তাদের আটক করা হয়। এসময় তারা ইয়াবা বেচাকেনা করছিলেন।
    এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে জানিয়ে তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবা এবং আটক দুইজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগড়ের মা-ছেলে ইয়াবাসহ চট্টগ্রামে আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান