কক্সবার্তা ডেস্ক:
চট্টগ্রামের পাঁচলাইশ থানার ষোলশহর (২নং গেইট) এলাকার হাজি নুর আহম্মেদ সড়কের আল ফালাহ গলির সামনে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৭।
মঙ্গলবার (২২ আগস্ট) সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় র্যাব।
গ্রেফতার চার যুবকের নাম, মো. জিয়াবুল হক জিয়া (১৮), মো. হাসেম (২৮), আব্দুস ছবুর (২৪), আবুল হোসেন (২৮)।
র্যাব-৭ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তার উপর কয়েকজন ইয়াবা বিক্রেতা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা ১৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার আনুমানিক মূল্য পঁচাত্তর লাখ টাকা।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৯(খ) ধারা অনুযায়ী পাঁচলাইশ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: বিক্রির সময় ৭৫ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার ৪
Rating: 5
Reviewed By: Unknown