• Latest News

    চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে নতুন করে ৫০ শিক্ষার্থী পাস


    কক্সবার্তা ডেস্ক:
    উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় উত্তরপত্র পুনর্নিরীক্ষণে নতুন করে পাস করেছে ৫০ শিক্ষার্থী। এছাড়াও ৩৩২ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তনের পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।
    চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইট থেকে (http://bise-ctg.portal.gov.bd/) এ ফলাফল জানা যাবে।
    বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বলেন, ‘এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেছে। যা ইতিমধ্যে বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ১৪ হাজার ৯৪৯ শিক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে ৪৭ হাজার ৭৯০টি খাতা পুনর্নিরীক্ষণ করা হয়। পুনর্নিরীক্ষণে ৩৩২ জন শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে পাস করেছে ৫০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ জন শিক্ষার্থী।’
    ‘এইচএসসির প্রকাশিত ফলাফলে যারা অকৃতকার্য হয়েছে অথবা আশানুরূপ ফলাফল পায়নি, তারাই মূলত পুনর্নিরীক্ষণ আবেদন করেছে। এরপ্রেক্ষিতে পুনরায় উত্তরপত্রগুলো বোর্ডের বিধিবিধান অনুযায়ী পুনর্নিরীক্ষণ করে ফলাফল প্রকাশ করা হয়।’ যোগ করেন পরীক্ষা নিয়ন্ত্রক
    ২০১৬ সালে ১৪ হাজার ৯২৩ জন আবেদনকারীর ৫৫ হাজার ৮৭৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণের মধ্যে ৩২৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছিল। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসিতে নতুন করে ৫০ শিক্ষার্থী পাস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান