• Latest News

    ইসলামপুরে বন বিভাগের ফের অভিযান: ৭টি অবৈধ বাড়ী উচ্ছেদ ১একর বনভুমি দখল মুক্ত


    মো: রফিক উদ্দিন লিটন, ঈদগাঁও:
    কক্সবাজার সদরের ইসলামপুর ইউনিয়নে নাপিতখালি বনবিটের জবর দখলকৃত প্রায় ১একর বনভুমি দখল মুক্ত করল বন বিভাগ। জানা যায়, ২২ আগষ্ট সকালে কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন নাপিতখালী বনবিট এলাকায় ২০০০-২০০১সনের সামাজিক বনায়নের অবৈধ জখলদার উচ্ছেদে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ফুলছড়ী রেন্ঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক। এসময় ৭টি অবৈধ বসতঘর উচ্ছেদ ও ১একর জায়গা দখলমুক্ত করা হয় । এ সময় জদ্ব করা হয়েছে টিন,পলিথিন ও গাছের খুঁটি। তবে এতে কেউ আটক হয়নি। উক্ত অভিযানে আরো উপস্হিত ছিলেন ফুলছড়ি বনবিট কর্মকর্তা হাবিবুর রহমান, নাপিতখালী বনবিট কর্মকর্তা আজমল হোসেন মন্ডল, মেদাকচ্ছপিয়া বনবিট কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়া, সংশ্লিষ্ট বিটের বন প্রহরী, হেডম্যান,সিপিজি, ভিলেজাররা সার্বিক সহযোগিতা করেন। ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো: আবদুর রাজ্জাক উচ্ছেদ অভিযান সম্পর্ক বলেন ২০০১ সনের সামাজিক বনায়ন এলাকা থেকে অবৈধ ৭টি বসতঘর উচ্ছেদ ও ১ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া এসব অবৈধ জবর দখলকারীদের বিরুদ্বে বন মামলার প্রস্তুতি চলছে। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য যে গত ১৪ আগষ্ট একই এলাকায় কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা হক মাহবুব মোর্শেদ এর নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনায় ১একর সামাজিক বনায়নের বন ভুমি দখল মুক্ত করা হয়।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপুরে বন বিভাগের ফের অভিযান: ৭টি অবৈধ বাড়ী উচ্ছেদ ১একর বনভুমি দখল মুক্ত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান