• Latest News

    চকরিয়া খুটাখালীতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মাথা বিহীন লাশ উদ্ধার







    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া::
    কক্সবার্তা ডটকম।।
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মাথা বিহীন লাশ পাওয়া গেছে।

    শুক্রবার (১৮আগস্ট) ভোরে স্থানীয় লোকজন ইউনিয়নের ৪নং ওয়ার্ড বালুরচর এলাকার চলাচল সড়কের পার্শ্ববর্তী ধান ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়।


    খবর পেয়ে খুটাখালী ইউপি চেয়ারম্যান মৌং আব্দুর রহমান সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং চকরিয়া থানা পুলিশকে খবর দেন। এসময় অজ্ঞাত ব্যক্তির লাশটি দেখতে শতশত মানুষের ভীড় জমে। ধারণা করা হচ্ছে কে বা কারা যুবকটিকে গলাকেটে হত্যা করে উল্লেখিত স্থানে ফেলে দেয়। এবং সনাক্ত করতে বিঘ্নতা ঘটাতে মাথার অংশ অন্যত্রে নিয়ে যায়। তবে ওই সময় মৃতদেহের মাথার অংশ আশাপাশে কোথাও পাওয়া যায়নি। 

    খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌং আব্দুর রহমান বলেন 'মনেহয় লোকটিকে হত্যাকরে বালুরচর এলাকার চলাচল সড়কের পাশে লাশ ফেলে দেয় দুর্বৃত্তরা। থানা পুলিশের মাধ্যমে লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।' 
    চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বকতিয়ার উদ্দিন জানান 'সকাল থেকে তাঁর পুলিশ খুটাখালী পাহাড়-জঙ্গল ঘুরে বেড়াচ্ছে। মাথা ছাড়া লাশে পরিচয় সনাক্ত করা দুরূহ ব্যাপার।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া খুটাখালীতে অজ্ঞাত ব্যক্তির গলাকাটা মাথা বিহীন লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান