• Latest News

    কক্সবাজার পোল্ট্রি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: তৈয়ব সভাপতি, শাকিল সম্পাদক


    শাহিদ মোস্তফা শাহিদ, কক্সবাজার সদর:
    ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে শেষ হয়েছে কক্সবাজার আন্তঃজেলা পোল্ট্রি মালিক সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন। এ উপলক্ষে গত ১৫ জুলাই কক্সবাজার সাগর পাড়ে অবস্থিত নিরিবিলি অর্কিডের হল রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষনা করে ১৭-২২ সালের জন্য পুর্ণাঙ্গ কমিটি করা হয়। এ সময় উপদেষ্টা পরিষদ ও ষোষনা করা হয়েছে।উপদেষ্টা পরিষদের নির্বাচিতরা হলেন রামু উপজেলার ধোয়া পালং এর ছৈয়দ হোসেন বাবুল,উখিয়া মরিচ্যা এলাকার ফিরোজ আহমদ সিকদার,ও নজির আহমদ, উখিয়া পালং খালী এলাকার নাছিমুল হক, এবং রামুর মোঃ শামশুল আলম। কার্যকরী পরিষদের নিম্নরূপ সভাপতি ঈদগাঁও মক্কা পোল্ট্রি ফিড এন্ড চিকস সেন্টারের মালিক মোঃআবু তৈয়ব চৌধুরী,সহ সভাপতি হলেন মরিচ্যা এলাকার মোঃ আলমগীর ও রামুর রুহুল আমিন, সাধারন সম্পাদক হলেন রামুর সাকিল উদ্দীন,সহ সাধারন সম্পাদক হলেন কক্সবাজারের মোঃ ফরিদুল আলম,অর্থ সম্পাদক নির্বাচিত হন রামুর বক্তার আহমদ, সহ অর্থ সম্পাদক হলেন ঈদগাঁওয়ের কামাল হোছেন,সাংগঠনিক সম্পাদক হলেন মরিচ্যার মোঃকামাল উদ্দীন, প্রচার সম্পাদক ঈদগাঁওয়ের মোঃদিদারুল আলম।কার্যকরী পরিষদের অপরাপর সদস্যরা হলেন মরিচ্যার মোঃজসিম, ঈদগাঁওয়ের আবু ছৈয়দ,রামুর আমানত উল্লাহ,নাইক্যংছড়ির শফিউল আলম,গর্জনিয়ার সাইদুর রহমান,রামু পানির ছড়ার আবদুর রহমান ও ঈদগাঁওয়ের সাইফুল ইসলাম।নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা দায়িত্ব পালন ও পোল্টি ফিড ব্যবসায়ীদের স্বার্থে যেকোন কাজে ভুমিকা রাখবেন বলে জানান। তারা সকলের দোয়া চেয়েছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার পোল্ট্রি মালিক সমিতির নির্বাচন সম্পন্ন: তৈয়ব সভাপতি, শাকিল সম্পাদক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান