• Latest News

    পটকা মাছ খেয়ে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু


    কক্সবার্তা ডেস্ক :
    সিলেটে পটকা মাছ খেয়ে দুই শিশুসহ পাঁচজন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরের পর জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মোহাইল গ্রামে এ ঘটনা ঘটে। ওই পাঁচজন হলেন- আবদুর রহিম (৬০), তাঁর ছেলে সুলেমান হোসেন (২৫), লোকমান হোসেন (২২), প্রতিবেশী শিশু রাহিমা (৮) ও মনি। দুই শিশুর মা হুসনা বেগমসহ (৩২) আরও নয়জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেডিকেলের ৪র্থ তলার ১ ও ৩ ওয়ার্ডে ভর্তি রয়েছেন বুরহান হোসেন, জয়নাল হোসেন, হুসনা বেগমদ রাহিমা বেগম ও মারুফা বেগম। তাদের অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন চিকিৎসকরা। জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়ন পরিষদের মেম্বার মাইনুল হোসেন সন্ধ্যায় মানবজমিনকে জানান, গতকাল সোমবার বিকেলে স্থানীয় দরবস্ত বাজার থেকে বিষাক্ত পটকা মাছ কিনে আনেন পরিবারের বয়োবৃদ্ধ সদস্য আব্দুর রহিম। ওই বাজারে পটকা মাছ বিক্রি করা হচ্ছিল। রাতেই তাদের পরিবারে পটকা মাছ রান্না করা হয়। এবং পরিবারের সদস্য সোলেমান হোসেন পটকা মাছ খান। এদিকে, মধ্যরাতের দিকে সোলেমান হোসেনের শরীর হঠাৎ করে কাপতে শুরু করে। শরীরের মধ্যে বিষক্রিয়া দেখা দেয়। রাতে তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে, সকালের দিকে পরিবারের অন্যান্য সদস্যরা বিষাক্ত পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ সোলেমানকে দেখতে হাসপাতালের পথে রওনা দেন। পথিমধ্যে তারা এক এক করে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাদেরও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থ অবস্থায় ১০ জন হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে ভর্তি করার পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়েন সোলেমান হোসেন। পরে এক ঘন্টার ব্যবধানে এক এক করে মারা যান আব্দুর রহিম, লোকমান, রাহিন ও মনি। চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত পটকা মাছ খেয়ে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে।
    na

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পটকা মাছ খেয়ে দুই শিশু সহ পাঁচজনের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান